× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টাফ রিপোর্টার

হলি আর্টিজন হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের আলোচনা সভা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০২৪
আলোচনা সভা

বিএনপি জামায়াতের মদদে বাংলাদেশের উন্নয়নকে বাঁধা দেওয়ার লক্ষে ২০১৬ সালে ১ জুলাই গুলশানের হলি আর্টিজন বেকারীতে হামলায় মোট বাইশ জনকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ জুলাই ২০২৪ বিকাল ৫ ঘটিকায় মতিঝিল মসজিদ মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি বলেন, বন্ধু প্রতীম ইটালির নয়জন নাগরিক, জাপানের সাতজন বাংলাদেশের চার জন, যুক্তরাষ্ট্রের এক জন, ভারতের একজন সহ মোট বাইশ জনকে হত্যা করে। এই হত্যার প্রতিবাদ ও বাইশ জনকে স্মরণ করছি।
সভাপতির ভাসনে এম এ জলিল বলেন,  বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত গণতান্ত্রিক আইনের শাষনের দেশ। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার পর জিয়া এরশাদ পাকিস্তানী ভাবধারায় দেশ পরিচালনা করতে ছিল। তখন এই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন বঙ্গবন্ধঘুর তনয়া শেখ হাসিনাকে।
শেখ হাসিনা আন্দোলন সংগ্রাম করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু সেই মুহুর্তে দেশের উন্নয়নের বেঘাত সৃষিট করার লক্ষে ২০১৬ সালের পহেলা জুলাই হলি আর্টিজম বেকারীতে হামলা করে এবং বাংলাদেশের উন্নয়নে যেসব দেশ গুলো সহযোগিতা করে তাদের মধ্যে ইটালি, জাপান, আমেরিকা ও ভারত তাদের সাথে বিরোধ ঘটানোর জন্যই এই হামলা হয়েছে।
আজকের এই সভা থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাই মুক্তিযুদ্ধের চেতনার জাতীয় ঐক্য চাই। যেই ঐক্যের মাধ্যমে দেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং দেশ থেকে চীর বিদায় নেবে সন্ত্রাস জঙ্গীবাদ দুর্নীতি ঘুস মাদক টাকা পাচারকারী। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে বিশ্ব মানের শান্তির আধুনিক বাংলাদেশ গড়ি।
আলোচনায় অংশগ্রহণ করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাসদ শাজাহান সিরাজের সহ সভাপতি এম এ জব্বার, বাংলাদেশ ন্যাপের সহ সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী যুগলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, মাওলানা আরজুল্লাহ, মাওলানা ইব্রাহিম, শ্রমিক নেতা নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোঃ আলী ও দপ্তর সম্পাদক কামাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..