× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

ঝিনাইদহ হরিণাকুন্ডুতে সড়ক দূর্ঘটনায় নারী নিহত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ আগস্ট, ২০২০
হরিণাকুন্ডুতে সড়ক দূর্ঘটনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লাটাহাম্বা (স্থানীয় ইঞ্জিনচালিত বালি ও মাটি টানা গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিল্পী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১২ টার দিকে শহরতলির ফলসি গ্রামে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী খাতুন উপজেলার ফতেপুর গ্রামের মৃত. বজলুর রহমানের মেয়ে।

নিহতের ভাই স্কুল শিক্ষক আব্দুল মান্নান জানান, তার বোন সোমবার সকালে মেয়ের জামাই বাড়ি থেকে তার বাসায় বেড়াতে আসেন। পরে ছেলে শিশিরের সাথে মোটরসাইকেলযোগে স্বামীর বাড়ি বিন্নি গ্রামে যাচ্ছিলেন। পথে ফলসি নামক স্থানে সড়কের ওপর সামনে থেকে আসা একটি স্থানীয় ইঞ্জিনচালিত যান তাদের ধাক্কা দেয়।

নিহতের ছেলে শিশির জানান, তিনি মোটরসাইকেলযোগে মাকে নিয়ে নানাবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। শহরতলির ফলসি নামক স্থানে সড়কে সামনে থেকে একটি দ্রুতগতির লাটাহাম্বা গাড়ি তাদের ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার একপাশে পড়ে যান। তার মা রাস্তার ওপরে লুটিয়ে পড়েন।

এসময় ওই গাড়িটি তার মায়ের ওপর দিয়ে চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ আশরাফুল ইসলাম জানান, নিহতের মাথায় প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (ওসি) মোঃ আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..