× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

হরিণাকুন্ডুতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাদশা খন্দকার (৫০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মাঠের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদশা হরিণাকুন্ডু উপজেলার সিংগা গ্রামের তাজু খন্দকারের ছেলে। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় এলাকাবাসী।

পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল বিকেলে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় বাদশা। রাতে আর বাড়িতে ফেরেনি সে। পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।


এ ক্যটাগরির আরো খবর..