× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

হত্যার পর মাটিতে পুঁতে রাখা হলো স্কুলছাত্রের মরদেহ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

ফেনী শহরে নিখোঁজের ১২ ঘণ্টা পর নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাব্বিরসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে শহরের পাঠানবাড়ি এলাকার নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম ইয়াছিন আরাফাত। সে ফেনী পুলিশ লাইনস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও ইয়াছিনের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত নয়টার দিকে শহরের পাঠানবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ইয়াছিন। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। আজ সোমবার সকালে নির্মাণাধীন বাড়ির মাটির নিচে পুঁতে রাখা আরাফাতের পায়ের একটি অংশ ও সেন্ডেল দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ফেনী জেলার পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কি কারণে স্কুলছাত্রকে হত্যার পর পুঁতে রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..