× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে উদ্দীপন এনজিও’র উদ্যোগে বিনামূল্যে গরু বিতরণ

ACP
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০২২
বকনা বাছুর বিতরণ

কুড়িগ্রাম সদর উপজেলার কৃষি নির্ভর হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (২১মার্চ) সকালে উদ্দীপন এনজিও’র উদ্যোগে কাঁঠালবাড়ী উদ্দীপন শাখার অফিস চত্ত্বরে গবাদি প্রানী বিনিময় ব্যাংক (Cattle Exchange Bank) প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উদ্দীপন সদর শাখার শাখা ব্যবস্থাপক এরশাদুল হক, কাঁঠালবাড়ী  শাখার শাখা ব্যবস্থাপক আমরুল  হক, হলোখানা ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলী, রফিকুল ইসলাম মাস্টার প্রমূখ।
গরু বিতরণকালে সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেককাংশে অভাব ঘুচানো সম্ভব হবে। এভাবে অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসলে এ জেলার দারিদ্রতা ঘুচবে।


এ ক্যটাগরির আরো খবর..