× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

নোয়াখালী প্রতিনিধি

হতদরিদ্র নারীরা পেল গর্ভকালীন ওষুধ, পুষ্টিকর খাবার ও অনুদান 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
পুষ্টিকর খাবার ও অনুদান 

নোয়াখালীতে হতদরিদ্র নারীদের মাঝে গর্ভকালীন জরুরী ওষুধ, পুষ্টিরকর খাবার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজক্যাণ পরিষদ, পরিবার পরিকল্পনা সমিতি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা শহর মাইজদীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএনবি) মিলনায়তনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ২৪ জন নারীর হাতে গর্ভকালীন এসব জরুরী ওষুধ, খাদ্য সামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেন। তাদের প্রত্যেককে নগদ সমাজকল্যাণ অধিদপ্তরের অধীন সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৫০০ টাকা, এফপিএবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে পুষ্টিকর খাবারের একটি করে প্যাকেট এবং আয়রন, ক্যালশিয়াম ভিটামিনসহ গর্ভকালীন বেশকিছু জরুরী ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, এসব নারীদেরকে সরকারের হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্প এবং পরিবার পরিকল্পনা সমিতির মাধ্যমে প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসবপরবর্তী সব ধরণের সহায়তা প্রদান করা হবে।
এ সময় জেলা প্রশাসক ব্যল্য বিয়ের কুফল তুলে ধরেন এবং সন্তানদের লেখাপড়া সহ অন্যান্য বিষয়ে অভিভাবকদেরকে নিয়মীত খোঁজখবর রাখার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে এফপিএবি নোয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ বলেন, এফপিএনবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতি হতদরিদ্র নারীদের গর্ভকালীন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্যালয়ের সহকারী পরিচালক মো.বেলাল হোসেন ও এফপিএবি নোয়াখালী শাখার জেলা কর্মকর্তা ডা: নুরুল আলম লিটন বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..