× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

সড়ক দুর্ঘটনায় শার্শার দলিল লেখক নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
শার্শার দলিল লেখক নিহত

যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম(৩৫) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। নিহত আশরাফুল ইসলাম উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পুর্বপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম মহুরীর ছেলে। তিনি শার্শা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরাতন বাজারে অবস্থিত আকিজ বিড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শি ও পরিবার সুত্রে জানান,ঝিকরগাছার গদখালি থেকে রাতে মোটরসাইকেলে করে বাড়ী ফিরছিলো আশরাফুল ইসলাম।এসময় পথিমধ্যে যশোর- বেনাপোল মহাসড়কের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরীর সামনে পৌছালে অপরদিক থেকে আসা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেই। পরে হাসপাতালে গিয়ে জানতে পারি আশরাফুল মারা গেছে।এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান


এ ক্যটাগরির আরো খবর..