× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় ১৪ মাসে ২৭৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩৫

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২০
সড়ক দুর্ঘটনায় নিহত

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: বাড়ছে জনগন, বাড়ছে গাড়ি, সেইসঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে নতুন তৈরীসহ পুরাতন রাস্তা সংস্কারের কাজ। তারপরেও মিডিয়ার দিকে চোখ রাখতে নিয়মিত খবর আসছে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে অসংখ্য মানুষ। বিকল হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। তাইতো সড়ক দুর্ঘটনা এড়াতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। অনেক জনচেতনতা বৃদ্ধি হলেও মহাসড়কের পাশে সাব লেন না থাকায় বগুড়ায় গত ১৪ মাসে বিভিন্নভাবে ২৭৮ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৩৫ জন, আহত হয়েছে ২৬৪ জন।

এদের মধ্যে গুরুতর জখম হয়েছে ৭৮ জন। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা ৩৫২ টি তার মধ্যে পৃথকভাবে মামলা হয়েছে ২১৫ টি। জেলার ১২টি থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুধু বগুড়া জেলাতেই গত ১৪ মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে প্রায় ২৩৮ জন।

বগুড়া হাইওয়ে পুলিশ কার্যালয়ের তথ্যমতে, ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই সড়ক দূর্ঘটনা ঘটেছে ১৭ টি। এতে নারী শিশু সহ নিহত হয়েছে ১৭ জন আর আহত হয়েছে প্রায় ২৮ জন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছে ৪ জন। এসব দুর্ঘটনায় প্রায় ২৩ টি যানবাহন ক্ষতিগ্রস্থ হয় এবং মামলা হয়েছে ১২টি।

২০১৯ সালের জানুয়ারী মাসে ১৮টি পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে ২১ আহত ১০, ফেব্রুয়ারী মাসে ১৯ দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯ জন আহত হয়েছে ৫ জন, মার্চ মাসে ১৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ২০ জন আহত হয়েছে ৬ জন, এপ্রিল মাসে ২৫ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭ জন আহত হয়েছে ৩৩ জন, মে মাসে ১৪ দুর্ঘটায় নিহত ১২ জন আহত ১৬ জন, জুন মাসে ৩১ দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৮ জন আহত হয়েছে ৪০ জন, জুলাই মাসে ১৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ১৭ জন আহত হয়েছে ৭ জন, আগস্ট মাসে ২৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ৪৩ জন আহত হয়েছে ৫১ জন, সেপ্টেম্বর মাসে ২০ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৫ জন আহত হয়েছে ১৪ জন, অক্টোবর মাসে ২৬ দুর্ঘটনায় নিহত হয়েছে ৩১ জন আহত হয়েছে ১৮ জন, নভেম্বর মাসে ২৩ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭ জন আহত হয়েছে ১৪ জন, ডিসেম্বর মাসে ২৭ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৮ জন আহত হয়েছে ২১ জন।

এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ-দৌলা জানান, মহাসড়কে দূর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করেছে। তাছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কমিউনিটি পুলিশিংএর মাধ্যমে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শিক্ষক/শিক্ষার্থীদের নিয়ে আলোচনাসভা করা হচ্ছে। অন্যদিকে বর্তমান সরকারের উন্নয়নমুখী পদক্ষেপ নির্মানাধীন চারলেনের রাস্তার উভয় পাশের্^ সাব লেন করা হলেই সড়ক দূর্ঘটনা কমে আসবে বলে ওই পুলিশ কর্মকর্তা দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..