সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় মামুনুর রশিদ (২৮) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে সদর থানায় যাচ্ছিলেন ওই দুই পুলিশ সদস্য। পথে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।