× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক রিপোর্ট

সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করে – শাহজাহান খান

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করে

একসময় পরিবহন সেক্টরে ব্যাপক হারে চাঁদাবাজি হতো। আমরা তা বন্ধ করেছি। বর্তমানে সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করছে। তাদের গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান।

এই সংসদ সদস্য বলেন, শ্রমিক সংগঠন পরিচালনার জন্য নির্ধারিত রসিদ-মূলে জেলা পর্যায়ে শ্রমিকপক্ষ ৩০ টাকা ও মালিকপক্ষ ৩০ টাকা হারে আদায় করছে। এটা চাঁদা নয়, শ্রমিক সংগঠন পরিচালনার ব্যয়। বর্তমানে সড়কে চাঁদাবাজির সঙ্গে শ্রমিক-মালিক কোনো পক্ষই জড়িত নয়।

দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনের সড়ক থেকেও ইজারার নামে চাঁদাবাজি করছে ইজারাদাররা। বিআইডব্লিউটিএর নৌবন্দরগুলোতেও একইভাবে ফেরিতে গাড়িপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা ইজারার নামে চাঁদা আদায় করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এসব চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান করছি।

ইতোমধ্যে ঢাকায় এমন ৭০ জন চাঁদাবাজকে প্রশাসন গ্রেপ্তার করেছে বলে দাবি করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সারা দেশের মানুষ আনন্দ উল্লাস করবে জানিয়ে তিনি বলেন, সেই আনন্দ ম্লান করতে ষড়যন্ত্র করছে বিএনপি। এর অংশ হিসেবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হামলা করেছে, যা প্রতিহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা। এটার দায়ও তারা ছাত্রলীগের ওপর চাপাচ্ছে, যা সঠিক নয়। তবে আমরা প্রতিহত করব।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান দুপুরে দুই দিনের সফরে লালমনিরহাট পৌঁছান। শনিবার বেলা আড়াইটায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..