বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-২০১৬ তে স্যামসাং ইলেক্ট্রনিক্স বিভিন্ন বিভাগে ১০০টির ও বেশি পুরস্কার জিতে নিয়েছে। এই শো টি হচ্ছে কনজ্যুমার টেকনোলজিস এর ব্যবসায়িক উন্নয়নের জন্য কর্মরত কোম্পানিগুলোর একটি বৈশ্বিক সম্মেলন। সিইএস এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থাগুলো বরাবরের মতো এবারও কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগে হোম এন্টারটেইনমেন্ট, মোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স বিভাগে স্যামসাংকে নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্যামসাং হোম এন্টারটেইনমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল এবং ইন্টারনেট অব থিংস এর মতো গুরুত্বপূর্ণ বিভাগে এই পুরষ্কারগুলো অর্জন করে।
বেস্ট ইনোভেশন টিভি অ্যাওয়ার্ড সহ ৩৮ টি ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করে সিইএস ২০১৬ তে। ৩৬০০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই ইভেন্টে।
স্যামসাং ইলেকট্রনিক্স উত্তর আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট গ্রেগরি লী বলেন, ‘স্যামসাং সবসময় গ্রাহকদেরকে আবিষ্কারের মাধ্যমে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে যা তাদের কর্মব্যস্ত জীবনকে বন্ধু, পরিবার ও সহকর্মীদের সাথে যুক্ত রাখতে সাহায্য করে এবং এগুলো প্রয়োগের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘সিটিএ এবং ইন্ডাস্ট্রি উভয়ের কাছ থেকে সম্মান জনক এই স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। গ্রাহকদের প্রাত্যাহিক জীবনের অংশ হিসেবে আমাদের পণ্যের প্রদর্শনের জন্য আমরা অপেক্ষা করছি।’
স্যামসাংয়ের বেজেল বিহীন কার্ভড টিভি স্যামসাং কেএস ৯৫০০ সিরিজ কার্ভড এসইউএইচডি টিভি, ৪ ডোর ফ্লেক্স রেফ্রিজারেটর, ফ্রন্ট লোড ওয়াশার, স্যামসাংয়ের গ্যালাক্সি প্রো এস, আল্ট্রা-লাইট ওয়েট নোটবুক নাইন, প্রযুক্তি পণ্যগুলো বিভিন্ন সময় অ্যাওয়ার্ড অর্জন করে।