× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

পি আই ডি

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে -পরিবেশমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ জুলাই, ২০২৩
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করা হচ্ছে। এলক্ষ্যে শিক্ষাক্রম যুগোপযোগীকরণ এবং একাডেমিক ভবনসহ আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শিক্ষাগ্রহণের উপযুক্ত পরিবেশ পায় তা নিশ্চিত করা হচ্ছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট একাডেমিক নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এলক্ষ্যে নিজেদেরকে যোগ্য করে তুলতে সুশিক্ষিত হতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বিদ্যালয় ও বাড়ির পরিবেশের মান উন্নয়নে কাজ করতে হবে।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রী ঈদগাহবাজার-নিজবাহাদুরপুর ভায়া সুড়িকান্দি-মাইজগ্রাম দেওয়ান শাহ (রা.) মাজার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এবং বড়লেখা ৬ নম্বর সদর ইউনিয়নে বিনামূল্যে জিআর চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..