× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

স্বীকৃতি পাওয়ার আগেই পরপারে এক বীরঙ্গনা

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আব্দুল আউয়াল, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্বীকৃতির অপেক্ষায় থাকা ১৮ জনের অপেক্ষমান তালিকায় থাকা ঝড়ো বেওয়া(৭৫) নামে এক বীরঙ্গনা পরপারে চলে গেলেন। গত মঙ্গলাবার রাতে বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

সম্প্রতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে পাক সেনাদের বর্বর নির্যাতনের শিকার হওয়া সারা দেশের মধ্যে ৪২ জন বীরঙ্গনার তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ঠাকুরগাঁওয়ে স্বীকৃতি পায় ৬জন এবং অপেক্ষার তালিকায় থাকে আরো ১৮জন। সেই অপেক্ষার তালিকায় থাকা ঝড়ো বেওয়া অবশেষে স্বীকৃতির আগেই মৃত্যুবরণ করলেন।


এ ক্যটাগরির আরো খবর..