× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্যা )

স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ACP
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
জাতীয় পুরস্কার পেল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্যখাতে অবদান রাখায় ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ পেয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।  গত ৩১ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক’র হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
ডাঃ রাশেদ আল মামুন জানান, বাংলাদেশের প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য সেবার মানের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বড় স্বীকৃতি হচ্ছে “জাতীয় স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার”। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই পুরস্কারের গৌরব অর্জন করলো।
উপজেলা স্বাস্থ্য বিভাগের এই অর্জনের জন্য তিনি স্থানীয় সাংসদ, স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। পুরস্কার অর্জন করায় উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..