× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

পিআইডি

শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেনপ্রাথমিক শিক্ষার উন্নয়নে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কার্যক্রম পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট সবার কাজে উৎসাহ  গতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেনশিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

          আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

          মন্ত্রী বলেনশিক্ষার শুরুটা হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। কাজেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আমাদের নজর বাড়াতে হবে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ব্যতীত কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব নয়। তিনি বলেনপ্রধানমন্ত্রী প্রতি শনিবার শিক্ষা বিষয়ক পর্যালোচনা সভা করেন। সারা সপ্তাহের কাজের অগ্রগতি তাঁর নিকট উপস্থাপন করতে হয়।

          তিনি উল্লেখ করেনকর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি ও অভিযোগ রয়েছে। এটি থাকবেইসম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। যেসব দাবি যৌক্তিক সেগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। কাউকে বঞ্চিত করা যাবে না। যৌক্তিক অভিযোগগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

          মন্ত্রী মাঠপর্যায় পর্যন্ত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেনসবাই নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি নিবেদিত হয়ে কাজ করলে শিক্ষার মান উন্নত হবে। আমরা কী করেছিকী করা উচিত এবং কীভাবে শিক্ষার মান আরো উন্নত করা যায়-এ বিষয়ে আমাদের নজর দিতে হবে।

          তিনি আরো বলেনমন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রকল্পগুলোর মূল্যায়ন করা হবে। সেসব প্রকল্পের মিশন ও ভিশন কতটুকু বাস্তবায়িত হয়েছেতা পর্যালোচনা করা প্রয়োজন। অতীতে অবকাঠামো উন্নয়নে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে।

          প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..