× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৪০ হাজার জনবলের নিয়োগ আসছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে। এই ৪০ হাজার জনবল নিয়োগ করা হলে হাসপাতালে চিকিৎসা সংকটের সমাধান সম্ভব হবে। জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এসব কথা জানান তিনি।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারাদেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের তদারকি বাড়ানোর ফলে অতীতের তুলনায় চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবা দেওয়ার প্রবণতা অনেকাংশ বেড়েছে।

তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে ১৬ কোটি মানুষের সেবা দেয়ার জন্য চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক-নার্স, কর্মচারীদের সকলকে সচেষ্ট থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..