× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

স্বামী সন্তান হারা এ্যানির বাড়ির উদ্দেশ্যে রওনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নেপালে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত আলীমুন নাহার এ্যানির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই তিনি হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে এ্যানিকে। এসময় এ্যানির মা-বাবা উপস্থিত ছিলেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ্যানি এখন ভালো আছে। বাড়ি গেলে হয়তো ভালো লাগবে। তার শারীরিক অবস্থা ভালো। তার মানসিক অবস্থা খারাপ হতেই পারে। কারণ তার স্বামী-সন্তান মারা গেছে।এদিকে এ্যানি গণমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি দুই জায়গাতেই থাকবেন।

এসময় এ্যানি মা-বাবা, মেয়ের জন্য দোয়া চান। বলেন, মেয়েটার কম বয়সেই বিয়ে দিয়েছিলাম। এখন এ্যানির বয়স ২২ বছর। গাজীপুরের একটি কলেজে সমাজবিজ্ঞানে অনার্স পড়ছেন এ্যানি। আমরা এ্যানির শ্বশুর বাড়ি গাজীপুরের শ্রীপুরে কিছুক্ষণ থেকে আমাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল চলে যাব।

উল্লেখ্য, ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটে নেপাল ভ্রমণে যাচ্ছিলেন এ্যানি ও তার স্বামী ফারুক আহমেদ প্রিয়ক ও সন্তান প্রিয়ন্ময়ী। দুর্ঘটনায় নিহত হন এ্যানির স্বামী প্রিয়ক ও সন্তান প্রিয়ন্ময়ী। আহত অবস্থায় নেপাল থেকে ১৬ মার্চ এ্যানিকে দেশে এনে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে।

ইউএস-বাংলার এ ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে চার জন ক্রুসহ মোট যাত্রী ছিলেন ৭১ জন।


এ ক্যটাগরির আরো খবর..