× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

বরিশাল প্রতিনিধি

স্বাধীণ দেশে পরাধীন ছিলাম-চরমোনাই পীর

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম।

৫ আগষ্ট ছাত্র-জনতার গণবিপ্লবের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত দূর্নীতিবাজ, খুনি, গুমি ও জুলুমবাজদের ক্ষমতায় নেয়া যাবে না।

শনিবার দুপুরে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করেছে। তাই বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে সংগঠনের গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, উপজেলা সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন।

গণসমাবেশে গৌরনদী সহ পাশ্ববর্তী উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..