× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পি আই ডি

স্বপ্ন বিলাশের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে -মৎস্য উপদেষ্টা

ACP
হালনাগাদ: শনিবার, ১২ জুলাই, ২০২৫
প্রাণী রক্ষায় আরো মানবিক হতে হবে-উপদেষ্টা

সারাদেশে ছড়িয়ে দিতে হবে
-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
চন্দনাইশ (চট্টগ্রাম), ২৮ আষাঢ় (১২ জুলাই):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ছোট ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে যাতে তারা সফলতা অর্জন করতে পারে। চন্দনাইশের স্বপ্ন বিলাশের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

আজ সকালে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে ‘স্বপ্নবিলাস বিদ্যানিকেতন’-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত নবচিন্তা-তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ তরুণ। এ শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মঠ মানসিকতা দেশের অগ্রগতির চালিকাশক্তি হতে পারে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিয়েছে। তাদের এই অগ্রযাত্রা থেমে গেলে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে তাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রাণিসম্পদে সমৃদ্ধ। রেড চিটাগং ও পার্বত্য অঞ্চলের মুরগির জাত পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এ জাতগুলো রক্ষা করে দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করতে হবে। হালদা নদীর রুই, কাতলা ও মৃগেল আদিজাত, এখানে কোনো মিশ্রণ নেই—এগুলো আমাদের ঐতিহ্য। তিনি বলেন, যে উন্নয়ন জনগণের উপকারে আসে না, সেটি আমরা চাই না। জনগণই উন্নয়নের ধরণ নির্ধারণ করবে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ডা. শাহাদত হোসেন, সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন। সেমিনারে সরকারি কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..