× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে – অর্থমন্ত্রী জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে – গোলাম পরওয়ার আমরা ইন্টারনেট সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই – তথ্য প্রযুক্তি মন্ত্রী বিয়ের পর প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা জাল জালিয়াতি মামলায় খালাস পাওয়া শ্যালক-দুলাভাইয়ের ৭ বছরের কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর – মির্জা ফখরুল কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ স্বজনপ্রীতি নয় স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পিআইডি

স্বজনপ্রীতি নয় স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণ

স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। এর ফলে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পাবেন। প্রতিটি ইউনিয়নে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে চেয়ারম্যান ও দুইজন সমাজসেবকের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে টিম গঠন করা হবে। এই টিমের মাধ্যমে উপকারভোগীদের যথার্থতা যাচাই করে সম্পূর্ণ দলীয়প্রভাবমুক্ত থেকে এবং স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।

মন্ত্রী শুক্রবার সকাল ১১:০০টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পরিসংখ্যান ব্যুরোর কাজের নির্ভুলতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, একটি রাষ্ট্র কতটা সভ্যতা ও প্রাতিষ্ঠানিক চরিত্র অর্জন করেছে সেটা নির্ভর করে সঠিক পরিসংখ্যানের উপর। পরিসংখ্যানের সঠিকতা বজায় রাখার ক্ষেত্রে নিখুঁত তথ্য সংগ্রহ, তথ্যের সংরক্ষণ এবং দ্রুত তথ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আধুনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডাটাবেস সিস্টেম। সঠিক ডাটাবেস সিস্টেম না থাকলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়।

বরিশালের স্বাস্থ্যসেবাকে আধুনিকীকরণের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, বরিশাল দক্ষিণ বাংলার রাজধানী হওয়া সত্ত্বেও এখানে উন্নত চিকিৎসার অভাব রয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের সুচিকিৎসার জন্য ঢাকা নেওয়া কষ্টসাধ্য এবং সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল। এই সংকট নিরসনে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালে রূপান্তর করা এখন সময়ের দাবি। এসময় তিনি বরিশালে একটি বিশেষায়িত ট্রমা সেন্টার স্থাপন করাও জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার ফারজানা ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..