স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীর বাসা থেকে আজ সোমবার সকালে মমতাজুল হক নামের এক লন্ড্রি দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে মমতাজুল (২৬) আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন।
বেল্লাল হোসেন জানান, পল্লবী থানার পুলিশ আজ সকাল ১০টায় মিরপুর ১১ নম্বর সেকশনের এ ব্লকের ১২ নম্বর রোডের ৬ নম্বর বাসার একটি ঘর থেকে মমতাজুল হকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তারঁ মরদেহ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই বেল্লাল আরো জানান, পারিবারিক কলহের জের ধরে মমতাজুল ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।