× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

স্টিক কম্পিউটার এলো শক্তিশালী প্রসেসরে

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শক্তিশালী প্রসেসরে এলো ইন্টেলের স্টিক কম্পিউটার। এটি কোর এম পাওয়ার কম্পিউটার স্টিক। এর আগে ইন্টেল অ্যাটম প্রসেসরে কম্পিউটার স্টিক বাজারে ছাড়ে। এটম প্রসেসর সম্বলিত স্টিকটির দাম ছিল মাত্র ১৫০ ডলার।

ইন্টেলের কোর পাওয়ারের স্টিক কম্পিউটারটি দাম কিছুটা চড়া। এই ডিভাইসটিতে এইচডিএম আই পোর্টের মাধ্যমে ডিসপ্লেতে সংযোগ দিয়ে পুরো কম্পিউটারের সুবিধা নেয়া যাবে।

ইন্টেলের নতুন স্টিক কম্পিউটারটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে ইন্টেল তাদের এই স্টিক কম্পিউটারটি প্রদর্শন করে।

নতুন স্টিকটি আগেরটির চেয়ে বেশি হালকা ও পাতলা। এই স্টিকটিতে মাউস এবং কিবোর্ড সংযুক্ত করা যাবে। স্টিকটিকে বিল্টইন ফ্যান আছে। এতে করে ডিভাইসটি চালু থাকার সময় অতিরিক্ত গরম হবে না।

ইন্টেলের নতুন স্টিক কম্পিউটারটির দুইটি মডেলে পাওয়া যাবে। একটির মডেল কোর এম৩ । এটির মূল্য ৩৯৯ ডলার। অন্যটির মডেল কোর এম৫। এটির মূল্য ৪৯৯ ডলার।

উভয় মডেলে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। র‌্যাম ৪ জিবি। কোর এম ৩ তে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আগে থেকেই ইনস্টল করা আছে। অন্যদিকে কোর এম৫ এ কোনো অপারেটিং সিস্টেম বিল্টইন নেই। চাইলে যেকেনো অপারেটিং সিস্টেম এতে লোড করা যাবে।

স্টিক কম্পিউটারটিতে ইউএসবি ৩.০ পোর্ট, ইউএসবি সিপোর্ট এবং মাইক্রোএসডি কার্ড স্লট।


এ ক্যটাগরির আরো খবর..