× Banner
সর্বশেষ
সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

সৌদি বাদশাহর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে বৈঠক করেছেন।

আজ রোববার বিকেলে জেদ্দার আন্দালুসে বাদশাহর আল সালাম প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস জানায়, বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরব বিশ্বশান্তি, উন্নয়ন এবং মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন।

তারা জানান, প্রায় ঘন্টাকালব্যাপী অন্তরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট সকল বিষয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী এবং সৌদি বাদশাহ বৈঠকে উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্ভবনাগুলোকে খতিয়ে দেখার বিষয়েও একমত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাচ দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..