× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

সৌদি প্রিন্সের খালেদার সঙ্গে সাক্ষাৎ

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সফররত সৌদি প্রিন্স বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের নেতৃত্ব সৌদি প্রতিনিধিদলটি বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।

প্রায় ৪০ মিনিটের সাক্ষাতের পর রাত সাড়ে আটটায় প্রতিনিধিদলটি খালেদা জিয়ার বাসভবন থেকে বের হন।

প্রতিনিধিদলে ছিলেন আরেকজন প্রিন্স বাতের বিন আবদুল্লাহ আল সৌদ ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলী।

খালেদা জিয়ার সঙ্গে সৌদি প্রিন্সের এ সাক্ষাতে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..