× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

সৌদি আরবের মদীনায় আত্মঘাতী হামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ সৌদি আরবের মদীনায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মহানবীর স্মৃতিবিজড়িত মসজিদ এ নববীর পাশে স্থানীয় সময় রাত আটটা চল্লিশ মিনিটে এই হামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে প্রবল বিস্ফোরণে শহর কেঁপে উঠেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।

এর আগে আজ সকালে সৌদি আরবের জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় হামলাকারী নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেদ্দার মার্কিন দূতাবাসের বাইরে গাড়ি পার্ক করে রাখে আত্মঘাতী হামলাকারী। এর কিছুক্ষণ পরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারী নিহত হয় এবং কাছাকাছি থাকা কয়েক নিরাপত্তাকর্মী আহত হন।

সৌদি আরবের সংবাদমাধ্যমের ওয়েবসাইটের ছবিতে একটি ট্যাক্সির আড়ালে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

রয়টার্স জানিয়েছে, জেদ্দার মার্কিন দূতাবাসসংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই এলাকায় সামরিক হেলিকপ্টারও উড়তে দেখা যায়। হামলাকারী সম্পর্কে এখনো কোনো তথ্য জানাতে পারেনি সৌদি পুলিশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালের পর থেকে সৌদি আরবে কয়েকটি হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল শিয়া মুসলমান অথবা নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা। অবশ্য এক দশক আগে আল-কায়েদার হামলার মূল লক্ষ্য ছিল পশ্চিমা ব্যক্তি ও স্থাপনা। ২০০৪ সালে জেদ্দায় অবস্থিত মার্কিন দূতাবাসে এক সন্ত্রাসী হামলায় নয়জন নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..