× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

সোম-মঙ্গলবার সারাদেশে আবার বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

আগামী সোম ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রোববার আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপহিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে লঘুচাপের কারণে রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, মার্চ, এপ্রিল মাসে এমন বৃষ্টিপাত প্রায় হবে। বিশেষ করে ভোরে ও বিকেলে এমন বৃষ্টিপাত হয়ে থাকে। মূলত হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা মেঘ বাংলাদেশের দিকে এসে পরিপূর্ণতা পায়। পরে এমন বৃষ্টিপাত হয়ে থাকে।

এদিকে আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..