× Banner
সর্বশেষ
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল

উপজেলা নির্বাচনে ভোটারদের নজর কেড়েছেন মুন্না

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে এবার ভোটারদের দৃষ্টি স্বতন্ত্র প্রার্থীর দিকে। বিগত সময়ের রাজনৈতিক সামাজিক পারিবারিক দৃষ্টি কোনকে বিচার বিশ্লেষণ করে ভোটাররা যেন নতুন ও নবীন প্রার্থীদের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন। চায়ের দোকানে হাট বাজার এমনকি সর্বত্রই চলছে নতুন মুখের সন্ধানের কথা। সর্বত্রই আলোচনা মূল দৃষ্টি উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীদের সার্বিক দিকগুলো নিয়ে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এমন আলোচনার ঝড় বইছে।

উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সইদুল হক ‘নৌকা’, শাহরিয়ার আযম মুন্না ‘মোটরসাইকেল’, প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

আখতারুল ইসলাম ওরফে সালমান শাহ এবং চাষী এনামুল হক এবারের নির্বাচনে নতুন মুখ হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও তিনাদের পক্ষে তেমন কোন সাড়া পাওয়া যাচ্ছেনা। আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা দখল করে নিয়েছেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না। তিনি চতুর্থ উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করে প্রায় ২৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। অপরদিকে এবারের নৌকা প্রতিকের প্রার্থী সইদুল হক চতুর্থ অবস্থানে ছিলেন। তবে নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোটার বর্তমান অবস্থা ধরে রাখার ব্যাপারে মুখ্য ভূমিকা রাখতে হবে বলে ভোটারদের অনেকেই অভিমত প্রকাশ করেছেন।

এবারের নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার আযম মুন্নার বন্ধু সুলভ আচরণ আর ভ্রাতৃত্ববোধ তিনার রাজনৈতিক অঙ্গনকে উচ্চল করে তুলেছে। এবারের নির্বাচনে যেন বাবা মরহুম মিজানুর রহমানের প্রভাব পড়েছে তিনার প্রতি। মানুষের মাঝে বাবার যে ভালবাসা ছিল তার সবটুকুই যেন ভোটাররা মুন্নাকে উজাড় করে দিতে চান। প্রতিটি পাড়ায় মহল্লায় ভোট চাইতে গিয়ে যেন ক্লান্তিটুকু হারিয়ে যাচ্ছে। পাচ্ছেন মানুষের উৎসাহ উদ্দীপনা। বাড়ছে মনের জোর।

কথা হয় শাহরিয়ার আযম মুন্নার সাথে আলাপকালে তিনি বলেন, এবারের মানুষের মাঝে একটা প্রাণ খুজে পেয়েছি। আমি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মিজানুর রহমানের ছেলে এটা জেনে মানুষ আমার ভালবাসাটুকু বুক ভরে গ্রহণ করছেন। ভোটাররা আমাকে অনেক উৎসাহ যোগাচ্ছে। আমি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি সকল শ্রেণির মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ভোট চেয়েছেন।

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮ই মার্চ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য আছে। নির্বাচনে জয়লাভের আশায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তবে ভোটাররা এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীর দিকে নজর দেওয়ার মতামত প্রকাশ করছেন। যার ফলে নতুন মুখের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার কথায় যেন ভাবছেন।


এ ক্যটাগরির আরো খবর..