× Banner
সর্বশেষ
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিয়ের স্বকৃীতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সোনাইমুড়ীতে বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুই মাদক কারবারিকে মদসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো,চাঁদপুরের শাহরাস্তি থানার নিজ মেহার গ্রামের বর্ধন বাড়ির মৃত পরেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল (৫২) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।

বুধবার (১০ আগস্ট) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ কলেজ গেট এলাকা তাদের গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।   তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদ বিক্রিরকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের থেকে ১৪ বোতল বিদেশি হুইস্কি ও তিন বোতল ভদকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..