× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে আফগানিস্তান। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। আগামী রোববার বিকেল ৩টায় ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে খেলার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর শুরু হয় নেপাল-আফগানিস্তানের গ্রুপ পর্বের সেরা হওয়ার লড়াই। বৃষ্টি আর কাদা উপেক্ষা করে উভয় পক্ষই বারবার আক্রমণে ওঠে। সৃষ্টি করে গোলের সম্ভাবনা। তারপরও প্রথমার্ধ গোলশূন্য হয়ে ফিরতে হয় উভয় দলকে।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে সাফল্যের সূচনা করে নেপাল। খেলার ৪৮ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে গোল করে নেপালকে এগিয়ে দেন কিশিতিজ রাজ। এরপর মাঝমাঠে এলোমেলো পাসিংয়ে দুই দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন জয় করতে পারেননি। তবে কয়েকবার নেপালের খেলোয়াড়রা আফগান ডিবক্সে ঢুকে গোলের ব্যর্থ প্রচেষ্টা চালান। শেষ বাঁশি বাজলে ১-০ গোলে আফগানদের বিরুদ্ধে জয় তুলে নেয় নেপাল।

এ খেলার মধ্য দিয়ে সেমিফাইনালে নিশ্চিত হয় বাংলাদেশ ও ভারতের প্রতিপক্ষ। আগামী রোববার এ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে খেলবে বি গ্রুপের রানারআপ আফগানিস্তান এবং এ গ্রুপের রানারআপ ভারতের বিপক্ষে খেলবে বি গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল।

এদিকে প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতা খুঁজে বের করতে আজকের ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেছে বাংলাদেশ দল।


এ ক্যটাগরির আরো খবর..