× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সেমিতে সেল্টা ভিগো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক : কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালেই থেমে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ আটে অ্যাটলেটিকোকে তাদের মাঠেই হারিয়ে এ মৌসুমের সেমিফাইনালে উঠেছে সেল্টা ডি ভিগো।

বুধবার রাতে ভিসেন্তে ক্যালদেরনে ফিরতি লেগের ম্যাচে অ্যাটলেটিকোকে ৩-২ গোলে হারিয়েছে সেল্টা ভিগো। দুই দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ৩-২ ব্যবধানে জিতেই তাই শেষ চারের টিকিট পেয়েছে সেল্টা ভিগো।

অ্যাটলেটিকোর মাঠে ম্যাচের ২২ মিনিটে পাবলো হার্নান্দেজের গোলে লিড নেয় অতিথিরা। অবশ্য সাত মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। আন্তোনি গ্রিজমান গোল করে স্কোরলাইন ১-১ করেন।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৬ থেকে ৬৪, আট মিনিটে দুই গোল করে অ্যাটলেটিকোর স্বপ্ন গুঁড়িয়ে দেয় সেল্টা ভিগো।

প্রথমে অতিথিদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন জন গুইডেট্টি। এরপর হার্নান্দেজ জোড়া গোল পূর্ণ করে স্কোরলাইন ৩-১ করে ফেলেন। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..