× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

পিআইডি

সেবা প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের মাধ্যমেও নাগরিক সেবা গ্রহণ করা যাবে -ফয়েজ আহমদ তৈয়্যব

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
সেবা প্ল্যাটফর্মে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, যারা স্মার্টফোন ও কম্পিউটারে সেবা নিতে পারবেন না, তারা  এক ঠিকানায় নাগরিক সেবা প্ল্যাটফর্মে উদ্যোক্তাদের মাধ্যমে নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। সরকারি সেবা সহজ ও ঝামেলামুক্তভাবে নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নাগরিক সেবা  প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সরকারি কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকায় আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে গতকাল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।

এসময় সভাপতির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আগে সরকারি সেবাগুলো ছিল বিচ্ছিন্ন, আংশিক ডিজিটাল এবং আংশিক কাগজে কাজগুলো করা হতো। নাগরিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে এবং একবার লগইন করেই নাগরিকরা বহুমুখী সেবা গ্রহণ করতে পারবেন। এতে সময়, অর্থ ও শ্রমের সাশ্রয় হবে।

বর্তমানে নাগরিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে ৮১টি সরকারি সেবা প্রদান করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে গুলশান ও উত্তরার দু’টি কেন্দ্রে এ কার্যক্রম চলমান আছে এবং শীঘ্রই নীলক্ষেতে আরেকটি কেন্দ্র চালু হবে। পরীক্ষামূলক পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ৬৪ জেলার সকল উপজেলা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব কর্মশালায় অংশগ্রহণকারীদের নাগরিক সেবা প্ল্যাটফর্ম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..