× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

‘সেফটি চেক টুল’ চালু করেছে ফেসবুক

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ঢাকা, লালমনিরহাট ও রাজশাহীতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভূমিকম্পকবলিত এলাকার মানুষের জন্য ‘সেফটি চেক টুল’ চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে নিজেদের নিরাপদ থাকার বিষয়টি পরিবার ও স্বজনদের জানানো যাবে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টার দিকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে উত্তর-পূর্ব ভারতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে এবং আমরা ‘সেফটি চেক’ চালু করেছি, যাতে মানুষ তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের জানাতে পারেন যে তারা নিরাপদে আছেন।’

জাকারবার্গ তার ফেসবুক পেজে আরো লেখেন, `বাংলাদেশ, মিয়ানমার ও নেপালেও ভূকম্পন অনুভূত হয়েছে। আপনি যদি এর (ভূমিকম্পকবলিত এলাকা) কাছাকাছি থাকেন তাহলে আমরা আপনাকে একটি ‘সেফটি চেক’ এর নোটিফিকেশন পাঠাব, যাতে আপনি নিরাপদ থাকার বিষয়টি সবাইকে জানাতে পারেন এবং আপনার কাছের লোকদের নিরাপত্তার বিষয়টি জানতে পারেন।

ভূমিকম্পকবলিত এলাকার সবার জন্য আমার শুভকামনা। আপনারা এবং আপনাদের প্রিয় মানুষগুলো নিরাপদ ও সুস্থ থাকুন।’


এ ক্যটাগরির আরো খবর..