× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

সেনাপ্রধানের সভাপতিত্বে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সভায় বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো—যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠেয় ২২তম কমনওয়েলথ গেমসে সাতটি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যেরা আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম যাবেন এবং ২ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশে বার্মিংহাম ত্যাগ করবেন।

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠেয় পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যেরা আগামী ৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে কোনিয়া যাবেন এবং ১২ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশে কোনিয়া ত্যাগ করবেন।

২০২২ সালের অক্টোবর/নভেম্বর মাস থেকে শুরু করে ২০২৩ সালের ফেব্রুয়ারি/মার্চ মাসে স্কুল-কলেজের শিক্ষা কার্যক্রম বিবেচনা করে সুবিধাজনক সময়ে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস’ ঢাকায় আয়োজন এবং এ উপলক্ষ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন।

এবং, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী জুলাই সুবিধাজনক সময়ে অলিম্পিক ডে উদ্‌যাপন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সভায় আরও নয়টি উপকমিটি গঠন করা হয়, সেগুলো হলো—স্পোর্টস অ্যান্ড এনভায়রনমেন্ট উপকমিটি, উইমেন কমিশন, স্পোর্টস ফর অল উপকমিটি, ফেডারেশন কো-অর্ডিনেশন উপকমিটি, অ্যাথলেটস উপকমিটি, আইন ও নীতি উপকমিটি, ডিসিপ্লিন উপকমিটি, মার্কেটিং, স্পনসর, কালচার অ্যান্ড অলিম্পিক হ্যারিটেজ উপকমিটি এবং ইন্টারন্যাশনাল রিলেশন উপকমিটি।

এর আগে গত ২৪ মার্চ অনুষ্ঠিত বিওএ-র কার্যনিবাহী কমিটির সভায় ছয়টি উপ-কমিটি গঠন করা হয়, সেগুলো হলো—ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, ফাইন্যান্স, অডিট, প্ল্যানিং ও বাজেট উপকমিটি, সলিডারিটি কমিটি, ইনফরমেশন অ্যান্ড মিডিয়া কমিটি, প্রশাসন ও ক্রয় কমিটি এবং মেডিকেল অ্যান্ড অ্যান্টি ডোপিং কমিটি।

এদিকে, মাল্টি গেমস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্যাটাগরিতে বিওএ কার্যনিবাহী কমিটির সদস্যপদ শূন্য হওয়ায় ওই দুটি সদস্য পদে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ১৬তম সভাপতি হিসেবে সেনাবাহিনীর প্রধান গত বছরের ২৪ ডিসেম্বর থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..