× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় কিল ঘুসি মেরে ভ্যান চালককে হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
ঘুসি মেরে ভ্যান চালককে হত্যা

বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন (৩৫) নামে এক ভ্যান চালককে কিল ঘুসি মেরে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মামার ঘাট এলাকায় মারপিটের ঘটনায় ওই ভ্যান চালক নিহত হয়। নিহত আল আমিন মালগাজীএলকার সবুর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত ভ্যান চালক আল আমিনের ভ্যানের সাথে স্পর্শ লাগা নিয়ে খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ের হাতাহাতি ও ধস্তাধস্তি করলে ভ্যান চালক অচেতন হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।

মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, হেলাল একাধিক মামলার আসামী। সে একজন মাদকাসক্ত। আল আমিনের ভ্যান ঢালুথেকে উঠতে গেলে আল আমিনের ভ্যান হেলালের গায়ে স্পর্শ করলে হেলাল আল আমিনকে মারধর করলে আল আমিন মারা যায়।

সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, প্রত্যাক্ষদর্শীরদের তথ্য অনুযায়ী আসামিকে চিহ্নিত করতে পেরেছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এহত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতকে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..