× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

Desk

বাইকের টাকা চাইলে রাতে ডেকে নিয়ে যাওয়া সুশান্তের মরদেহ সকালে নদীতে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
সুশান্ত

আশিকের কাছে বাইক বিক্রির টাকা চাইলে একাধিকবার বাকবিতন্ডা থেকে রাতে ডেকে নিয়ে যায় সুশান্ত সরকারকে। আজ সকালে নদীর তীরে মেলে মরদেহ মেলে ১ বছর বয়সী সন্তানের পিতা সুশান্তের।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে সুশান্ত সরকার নামে এক যুবককে হত্যা করা হয়। রোববার (১৮ আগস্ট) গভীর রাতে সুশান্তকে ডেকে নিয়ে যায় আশিক তার সঙ্গীরা।

সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড় থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুশান্ত নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে। সুশান্তের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

সুশান্তের স্বজনরা জানান, ‘তার ছেলে সুশান্ত একটি পুরোনো মোটরসাইকেল গ্রামের আশিকের কাছে বিক্রি করেছিলেন। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করে নানা তাল বাহানা করতে থাকে। এ নিয়ে সম্প্রতি আশিকের সঙ্গে সুশান্তের একাধিকবার বাদানুবাদ হয়। এরই জের ধরে আশিক গতকাল রোববার রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যাকরে লাশ নদীর পাড়ে ফেলে দেয়।

সোমবার সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে গ্রামবাসী সুশান্তের পরিবার এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে সলিমগঞ্জ নৌ-পুলিশের ফাঁড়িতে নিয়ে যায়।

সুশান্তের মা রূপালী সরকারের বিলাপ আর আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। এ সময় তিনি বলেন, ‘আমার এক বছর বয়সী নাতি ও ছেলের বউডারে লইয়া আমরা এখন কি করুম, কার কাছে এর বিচার চাইমু? এই খুনের বিচার কি আমরা গরিব মানুষ পাইমু?

এ সময় সুশান্তের বাবা নিতাই সরকার বলেন, ‘আমি আমার সন্তান হত্যার বিচার চাই। ঘাতকদের ফাঁসি চাই।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নবীনগর সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তদন্ত করছেন।

এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..