× Banner
সর্বশেষ
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সুন্দরবন এলাকায় ৩২০ শিল্পকারখানার অনুমতি দিয়েছে সরকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

এত দাবি, এত কর্মসূচি ও এত প্রতিবাদ হওয়ার পরেও রামপাল প্রকল্প সরকার বাতিল করছে না। উল্টো দেশের পরিবেশ আইন লঙ্ঘন করে সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকায় ৩২০টি শিল্পকারখানার অনুমতি দিয়েছে সরকার।

অভিযোগ করেছেন  তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

আনু মুহাম্মদ বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে বাংলাদেশ ও ভারত দুই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই প্রকল্পের বিরুদ্ধে দুই দেশের সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা একমত হয়েছেন। এসব দাবির সঙ্গে সম্মান জানিয়ে সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্পটি বাতিল করুন।

আনু মুহাম্মদ বলেন, রামপাল প্রকল্পের কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এতে শুধু বাংলাদেশের নয়, ভারতের ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অথচ ভারতীয় কোম্পানি এনটিপিসির মাধ্যমে ওই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে, কয়লাও ভারত থেকে আনার পরিকল্পনা করা হচ্ছে।

আনু মুহাম্মদ বলেন,  আর ওই সিদ্ধান্ত এসেছে পরিবেশ রক্ষায় গঠন করা রাষ্ট্রের সর্বোচ্চ পরিষদ থেকে। আর এসব কারখানার মালিক হচ্ছে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। এসব সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে, সরকার সুন্দরবন রক্ষায় আন্তরিক না। ফলে জনগণকে আরও ঐক্যবদ্ধ লড়াই করে সুন্দরবন রক্ষা করতে হবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, ভারত ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসছে। আর তাদের বন্ধ হতে যাওয়া কয়লা খনিগুলো থেকে বাংলাদেশের রামপাল প্রকল্পে কয়লা পাঠানোর কথা শোনা যাচ্ছে। রামপাল প্রকল্প বাতিলের পক্ষে দেশের বেশির ভাগ মানুষ অবস্থান নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ফুলবাড়ী প্রকল্প তৎকালীন সরকার বাতিল করতে বাধ্য হয়েছিল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক সাইফুল হক, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। সমাবেশ শেষে জাতীয় কমিটির একটি মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..