× Banner
সর্বশেষ
এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের

মধুখালী প্রতিনিধি

পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬
পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর হযরত আহমদ শাহ দরবার শরীফের পীর সাহেব মোঃ গোলাম মোস্তফা চিশতী নিজামী ঝিটকা শরীফের উপর অমানবিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারবর্গ ও এলাকাবাসী।

রবিবার (২৪ মে) সকাল ১১টায় মধুখালী মরিচ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লাটাই বিশ্বাস, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি গোলাম রসুল বিশ্বাস, মোঃ আল আমিন মোল্লা ও মোহাম্মদ আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত কাকন শেখ মাদকাসক্ত হওয়ায় পীর সাহেব তাকে মাদক থেকে দূরে থাকার জন্য বিভিন্ন সময় বাধা ও পরামর্শ দিতেন।

এরই জের ধরে তার উপর পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে তারা দাবি করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..