× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

সুইডেন ৮০ হাজার শরণার্থী ফিরিয়ে দেবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেন ৮০ হাজার শরণার্থীকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস ইগিম্যান এ ঘোষণা দিয়েছেন।

শরণার্থী হিসেবে বসবাসের জন্য যাদের আবেদন বাতিল হয়েছে এবং যারা ২০১৫ সালে সুইডেনে প্রবেশ করেছেন, তাদেরই বের করে দেওয়া হবে। ভাড়া করা বিমানে এসব শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ জন্য কয়েক বছর সময়ের প্রয়োজন।

আন্দ্রেস ইগিম্যান জানান, প্রাথমিকভাবে আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬০ হাজার। তবে, এটা বেড়ে ৮০ হাজারে পৌঁছাবে। এসব শরণার্থীকে বিতাড়নের জন্য ব্যবস্থা নিতে পুলিশ ও শরণার্থীদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সরকার।

২০১৫ সালে সুইডেনে শরণার্থী হিসেবে অবস্থানের জন্য প্রায় ১ লাখ ৬৩ হাজার আবেদন জমা পড়েছে। এদের মধ্যে প্রায় ৫৫ হাজার ৮০০ আবেদন যাচাই করা হয়েছে এবং ৫৫ শতাংশ আবেদন গ্রহণ করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..