× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নিউজ ডেস্ক

৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনে খালেদা জিয়া

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
সিসিইউ অবজারভেশনে খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়। যেকোনো সময় যেকোনো দিকে টার্ন নিতে পারে।  ৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনে খালেদা জিয়া। জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

আজ ২ জুলাই শনিবার সকাল ৯টার দিকে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, ৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনে থাকবেন খালেদা জিয়া। তার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। ‌বর্তমানে খালেদা জিয়া ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।

শুক্রবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। রাত ৩টার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..