× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

“সিলেটের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনা: নিহত ২,বাসে আগুন”

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ, দক্ষিণ সুরমা(সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামক স্থানে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন।  নবীগঞ্জ থানার ওসি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন মামুন পরিবহনের একটি বাস পুড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সাকে পুলিশ ধাওয়া করে। এ সময় চালক দ্রুত গতিতে অটোরিকসা চালিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা মামুন পরিবহনের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ সময় উত্তেজিত জনতা মামুন পরিবহনের বাসে আগুন ধরিয়ে দিলে গাড়ীটি ভস্মীভূত হয়। পরে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়াও উত্তেজিত জনতা হাইওয়েতে দায়িত্বরত দু’জন পুলিশ সদস্যকে আটক করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ, নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনেন। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় প্রায় দু’ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান ঘটনাস্থলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর বাইরে লোকমুখে আরো দু’জনের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান তিনি।

ওসমানী হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার জানান, নবীগঞ্জ থেকে দুজন লোককে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরী বিভাগে চিকিৎসা দেয়ার পর তাদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে, তাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..