× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

সিলেটে সন্ত্রাসী হামলায় এক কলেজ ছাত্রী গুরুতর আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

সিলেট প্রতিনিধি: সিলেট এম.সি কলেজে সন্ত্রাসী হামলায় এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত খাদিজা বেগম নার্গিস (২২) সিলেট সরকারী মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার্থী।

সে জালালাবাদ থানার আউশা গ্রামের মাসুক মিয়ার মেয়ে। বর্তমানে সে ওসমানী মেডিকেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানা যায়, সোমবার বিকাল সাড়ে পাঁচটায় এম.সি কলেজের পুকুরপাড়ে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল ইসলাম নার্গীসের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

সে পালিয়ে যাওয়ার সময় তাকে আশেপাশের লোকজন ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে বর্তমানে ওসমানী মেডিকেল ৩য় তলায় পুলিশের হাতে আটক অবস্হায় চিকিৎসাধীন আছে। আটককৃত বদরুল ছাতক উপজেলার মুনিরঞ্জাতি গ্রামের বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক নার্গিসের সাথে থাকা আরেক মেয়ে জানান, তিনি নিজে ঘটনাস্হলে ছিলেন।

ঘটনার দৃশ্যটি নিজে ভিডিও ধারণ করেছেন। কয়েকজন ছেলে এ ঘটনার সাথে জরিত আছে বলে তিনি অবগত করেন। এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি শাহাজালাল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..