× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

সিলেটে ইয়াবা সহ দুইজন আটক

admin
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক ও শাহপরান এলাকা থেকে গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯।

শুক্রবার রাত ১০টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির মুখ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সিলেটের জকিগঞ্জ থানার কলাছড়া গ্রামের কবির আহম্মদের ছেলে হোসেন আহম্মদ রানা (২৪) ও মৌলভীবাজার জেলার সদর থানার কুইসাক গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শ্যামল আহম্মেদ (২৬)। এদিকে পৃথক একটি অভিযান শাহপরান থানার আল বোরাক হাউজিং এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩০ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে র্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে এএসপি পংকজ কুমার দে’র নেতৃত্বে শুক্রবার রাত ১০টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির মুখে অভিযান চালানো হয়। এসময় ২শ‘ পিস ইয়াবাসহ এই ২ যুবককে আটক করা হয়।
ইয়াবাসহ দুই যুবক আটক গাঁজা উদ্ধারের খবর নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..