× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

সিলেটী ছেলেকে বিয়ে করছেন ভারতীয় নায়িকা পাওলি দাম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমেদ আবির: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০১৫ :: বিয়ে করতে চলেছেন অভিনেত্রী পাওলি দাম। বিয়ের দিন-ক্ষণ এখনও ঠিক না হলেও পাত্র প্রস্তুত। পাওলি নিজেই জানালেন, ছেলেটি বাংলাদেশি এবং সিলেটী। তবে তারা বর্তমানে ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে বাস করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই পাওলি দাম স্বীকার করে নিলেন গুয়াহাটিরছেলে অর্জুন দেবের সঙ্গে প্রেম করছেন তিনি এবং খুব শিগগিরই বিয়ে করার কথাও ভাবছেন। আরও বললেন, তার সিলেটী প্রেমিক শুঁটকি মাছ খেতে ভীষণ ভালোবাসেন। বিনোদন জগতের বাইরের এই বাসিন্দার সঙ্গে এক সামাজিক অনুষ্ঠানে পরিচয়। তারপর ধীরে ধীরে তা প্রণয়ে রূপ নেয়। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী

এটাও জানাতে ভুললেন না যে, তার প্রেমিকটি তার চেয়ে বয়সে পাঁচ বছরের ছোট। তবে দুজনের বোঝা-পড়াটা চমৎকার। এমনকি ‘ছত্রাক’ সিনেমায় তার খোলামেলা দৃশ্য নিয়েও বিন্দুমাত্র আপত্তি বা আক্ষেপ নেই। অর্জুনের পরিবারের সঙ্গেও সম্পর্কটা দারুণবলেই জানালেন পাওলি। তাদের সঙ্গে প্রায়ই বেড়াতে কিংবা শপিং করতে যান। হবু বরের বাড়ি গুয়াহাটিতে হলেওবিয়ের পর কলকাতায় থাকবেন পাওলি। তবে বরকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াবেন বলে পরিকল্পনা চলছে বলেও জানালেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পাওলি অভিনীত ‘নাটকের মতো’ সিনেমাটি। এখন ব্যস্ত রয়েছেন ‘অরণি তখন’ এবং ‘দেবী’ নামে দুটি সিনেমার কাজ ।


এ ক্যটাগরির আরো খবর..