× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

সিরিয়া-তুরস্ক সীমান্ত সন্ত্রাসমুক্ত

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া-তুরস্ক সীমান্ত সন্ত্রাসমুক্ত হয়েছে। সিরিয়ার বিদ্রোহী বাহিনী তুরস্কের সহযোগিতায় সব সন্ত্রাসী সংগঠন বিতাড়িত করেছে। বলেছেন, তুর্কি প্রধানমন্ত্রী।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, তুরস্ক সীমান্তে সিরিয়ার মধ্যে সন্ত্রাসীদের আস্তানাগুলো শেষ হয়েছে। তবে কুর্দি যোদ্ধাদেরও তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

এই অগ্রগতির ফলে তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অস্ত্র ও যোদ্ধা সরবরাহের পথ বিচ্ছিন্ন হয়েছে।

সিরিয়ার প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম রোববার এক টেলিভিশন ভাষণে সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের সফলতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আল্লাহর প্রতি শুকরিয়া, আজ আজাজ থেকে জারাবলুস পর্যন্ত সীমান্তের ৯১ কিলোমিটার সম্পূর্ণ নিরাপদ।’

তিনি আরো বলেন, ‘সব সন্ত্রাসী সংগঠনকে বিতাড়িত করা হয়েছে। তাদের অধ্যায় শেষ হয়েছে।’

আইএসের পাশাপাশি সিরিয়ার কুর্দিদের সামরিক শাখা ওয়াইপিজে-কে সন্ত্রাসী সংগঠন মনে করে তুরস্ক। তবে ওয়াইপিজে-কে সমর্থন করে যুক্তরাষ্ট্র। অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে তাদের সাহায্য করে আসছে মার্কিন প্রশাসন।

তুরস্কের উত্তরাঞ্চলে তারা ঘাঁটি গাড়তে শুরু করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী ইলদিরিম বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কোনো ‘কৃত্রিম রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হতে দেবে না তার দেশ।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস পিছু হটার পর সিরিয়া-তুরস্কের মধ্যবর্তী বেশ কিছু গ্রাম দখল করে নিয়েছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী এবং ছোট ছোট কয়েকটি ইসলামপন্থি গোষ্ঠী।

এদিকে সিরিয়ার আলেপ্পোর পূর্বে যে অংশ গত মাসে বিদ্রোহীরা দখল করে নিয়েছিল, তা পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। বিদ্রোহীদের দুটি সামরিক আস্তানা দখল করে নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। এতে সাহায্য করে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা।

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ বাস করে। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর আলেপ্পোর বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ চলে যায় নানা দল-উপদলের অধীনে। পূর্ব দিকে রয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ এবং পশ্চিমে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ। তবে পূর্বের চেয়ে পশ্চিমে জনসংখ্যা অনেক বেশি।


এ ক্যটাগরির আরো খবর..