× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী

সিনেমা বেটার দেন বুক রাইটিং

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সিনেমা হচ্ছে এমন একটি শিল্প, যাতে যেকোনো শ্রেণি-পেশার মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটে। কেননা সিনেমা একটা পরিণতির দিকে নিয়ে যায়, যাতে মানুষের বাস্তব চিত্র ফুটে ওঠে। ’

সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মানুষের জীবনে চলচ্চিত্রের আবেদনের বিষয়টি এভাবেই ফুটিয়ে তোলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

এম এ মালেক বলেন, সিনেমা কোনো স্কলারের জন্য নয়, এটি বরং অশিক্ষিত মানুষের জন্য নির্মিত। সিনেমার মাধ্যমে মানুষ তার নিজের চরিত্রের সঙ্গে মিল খুঁজে পেতে চায়।

দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, সিনেমা বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। সিনেমার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি সহজে তুলে ধরা যায় বলে এটি সকল শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্য।

চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ বলেন, শিল্পী যেভাবে তৈরি করেন সেটাই সঠিক এবং সৃষ্টিশীলতা। প্রয়োজনীয় রিসোর্স না থাকা সত্ত্বেও চট্টগ্রামের এক ঝাঁক তরুণ যেভাবে শর্ট ফিল্ম বানিয়েছে, তা সত্যিই মুগ্ধ করার মতো।

চট্টগ্রামে প্রথমবাবের মতো আয়োজিত এ উৎসবে প্রদর্শিত দশটি সিনেমার মধ্য থেকে নাছির আহাম্মেদ পরিচালিত তৃতীয় লিঙ্গের এক শিশুর জীবন কাহিনী নিয়ে নির্মিত ‘খুন্নাস’ শ্রেষ্ঠ নির্বাচিত হয়।

দৈনিক আজাদীর পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞাপনী সংস্থা নকশার সহযোগিতায় ১০ জানুয়ারি থেকে শুরু হয় পক্ষকালব্যাপী চিটাগং শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এতে মোট দশটি চলচ্চিত্র নির্বাচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..