× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে মেজর মো. তছিব মাহমুদ অভির (ওসিঅ্যান্ডএস) নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে এই পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করা হয়।

পরিদর্শন শেষে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ভবিষ্যতে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।

ডিএমপি জানায়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..