× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিটি নির্বাচনে কোন চ্যালেঞ্জ দেখছেন না পুলিশ প্রধান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
চ্যালেঞ্জ দেখছেন না পুলিশ

সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কোন চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোন নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার (২৮ এপ্রিল) হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন বাংলাদেশ পুলিশ প্রধান। পরে মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করে নিজের মা বাবার কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোন চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছ। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো।

সিটি নির্বাচনের পূর্ব মূহূর্তে তিনদিনের সফরে বৃহস্পতিবার রাতে সিলেট আসেন আইজিপি। আজ ও কাল সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..