× Banner
সর্বশেষ
বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

সিংচাপইড় আইডিয়াল কিন্ডার গার্টেনে পুরস্কার বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থা দ্বারা পরিচালিত সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় কিন্ডারগার্টেন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন, পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুর রহমান।

প্রিন্সিপাল রুবেল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় আলিম মাদরাসার সহকারি অধ্যাপক জাফর সিদ্দিকি। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎ জ্যোতি ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সিংচাপইড় আলিম মাদরাসার বিএসসি শিক্ষক শাহ মো. আলী আকবর, মুরব্বী হাজি কালা মিয়া ও সাবেক মেম্বার নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কোষাধক্ষ্য শুয়াইবুর রহমান, সাবেক শিক্ষক আকতার হোসেন সুমন ও ছামির আহমদ প্রমূখ।

এসময় মুরব্বী কাছা মিয়া, শিক্ষার্থীর অভিভাবক আবদুল মুতালীব, ফারুক আহমদ, মো. হেলাল মিয়া, অজয় আচার্য্য তপু, শিক্ষক শুয়েবুর রহমান, শিক্ষিকা নাইমা বেগম, মাহফুজা আক্তার বিলকিছ, সুহিনা বেগমসহ প্রমূখ উপস্থিত ছিলেন। সভাশেষে ১৩টি ইভেন্টে বিজয়ি কিন্ডারগার্টেনের ৩৯জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী লায়েক আহমদ।


এ ক্যটাগরির আরো খবর..