× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

সাড়ে তিন কেজি স্বর্ণ আটক শাহজালালে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ঢাকা কাস্টম কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আলাদা ঘটনায় প্রায় সাড়ে তিন কেজি স্বর্ণের বার ও অলংকার জব্দ করেছে। এ সময় আটক করা হয় দম্পতিসহ চারজনকে। তবে পরে একজনকে ছেড়ে দেয়া হয়।

জব্দ স্বর্ণের মধ্যে রয়েছে ১৩টি বার ও গহনা। আটক ব্যক্তিরা হলেন বাংলাদেশ বিমানের যাত্রী মফিজুল আলম, তানিয়া আকতার ও মাইন উদ্দিন। তানিয়া ও মাইন হলেন স্বামী-স্ত্রী।

টার্কিশ ফ্লাইটের আরেক যাত্রীর হেফাজত থেকে ১ কেজি স্বর্ণালংকার জব্দ রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, বুধবার বেলা দেড়টায় দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি বিজি-০৪৬ নম্বর ফ্লাইটে অবতরণ করেন যাত্রী মফিজুল আলম, তানিয়া আকতার ও মাইন উদ্দিন। এ সময় তল্লাশি করে মফিজুল ও তানিয়ার দেহে লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া জানান, বিমানের ভেতর তার স্বামী মাইন উদ্দিনের সহযোগিতায় যাত্রী মফিজুলের কাছ থেকে ১২টি স্বর্ণবার নিজের হেফাজতে লুকিয়ে রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..