× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

সালামতপুর গ্রামের মানুষের দূর্ভোগের শেষ নাই

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
সালামতপুর গ্রামের মানুষের দূর্ভোগের শেষ নাই

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন সালামতপুর (বর্তমান রউফনগর) গ্রামের মানুষের গর্ব আছে কারন সাতজন বীরশ্রেষ্টের মধ্যে একজনের জন্ম এই সালামতপুর বর্তমান রউফ নগর গ্রামে যার নাম শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

গর্বের পাশাপাশি দূর্ভোগের শেষ নাই। আনন্দ আছে কিন্তু দেখার কিছু নাই। কারন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর আছে কিন্তু দেখার ভাল কিছু নাই আবার রাস্তাও নাই যা আছে তাও আবার দুইপাশের রাস্তা ভাঙ্গা মাঝখানে আবার ইটের রাস্তা সেটাও মেরামত নাই বেহালদশা। সালামতপুর গ্রামের মানুষ সহ কামারখালী ইউনিয়নের ১৪টি গ্রামের মানুষের যাতায়াতের পথের মধ্যে সালামতপুর নদীর কুলের রাস্তা একেবারে নদীর করাল গ্রাসে রাস্তা ভেঙ্গে ঘরবাড়ী সহ রাস্তা নদীগর্ভে চলে গিয়ে বর্তমান রাস্তা বন্দ।

আবার দয়ারামপুর ও নাওড়াপাড়া এবং গন্ধখালী সহ অন্যান্য গ্রামের মানুষের চলাচলের রাস্তা গন্ধখালী মতিয়ার ও ইউনুচ মৃধার বাড়ীর সামনের রাস্তা নদী গর্ভে চলে গিয়ে মানুষের যাতায়াতের চরম দূর্ভোগ যার কোন শেষ নাই। মানুষ শুধু আশায় আছে কবে এই রাস্তা সরকার মেরামত করবে আর কবে বীরশ্রেষ্ট এলাকার মানুষের শান্তি ফিরে আসবে এই আশায় মানুষ পথ পানে চেয়ে আছে কবে তাদের আবার গর্বে বুকভরে আসবে।

তাছাড়া এই রাস্তার অভাবে ও সময়ের অভাবে মানুষ চিকিৎসা বিনা বাড়ীতে মারা যাবে কারন যাতায়াতের দ্রুত কোন ব্যবস্থা নাই। তাই স্থানীয় সরকার তথা কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র নিকট গ্রামবাসীর দাবী সু-দৃস্টি দিয়ে অতিদ্রুত মানুষের দূর্ভোগের দৃশ্য স্বচিত্রে দেখে কর্তৃপক্ষের মাধ্যমে নদী বাধ ও রাস্তা মেরামত করা হোক।


এ ক্যটাগরির আরো খবর..